শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ রাঙামাটিতে আন্দোলন মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী গাজীপুরের কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৬৮৪

পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

প্রতিনিধি
  • আপডেট সময় : 2:56 pm, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জেলায় কোন রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়ায় রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন কালে এ কথা বলেন। এর আগে সদরের গিলন্ড এলাকায় আরও দুটি রাস্তায় উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

খাদ্যমন্ত্রী বলেন, এখন আন্দোলন সংগ্রামের সময় না। এখন গড়ার সময়। আমরা অনুন্নত রাস্তাঘাট সংস্কার কাজে হাত দিয়েছি। পর্যায়ক্রমে সব রাস্তা উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন। মানিকগঞ্জ পাওয়ার গ্রীড লি. এর নির্বাহী প্রকৌশলী গিয়াসউদ্দিন মাহমুদ, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ,সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ।

রাস্তাটি গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দইর বাজার ভায়া শাহসুফি বন্দে আলী মাজার সরিফ সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ২১৬ টাকা। যার দৈর্ঘ্য ১৪৮০ মিটার ও ৩ দশমিক ৫ মিটার। মানিকগঞ্জ এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com