বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ১৫ 

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:08 pm, শনিবার, ২৯ জুন, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় বাস ও ট্রাকের সংঘর্ষে এনা পরিবহণের বাসচালক বালিচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার ভোর পৌনে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকার ইউটার্নে এ ঘটনা ঘটে।
নিহতের নাম স্বপন হোসেন (৫৫)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাংঘর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা সিডস্টোর এলাকার ঢালীবাড়ি মোড় এলাকায় বালিবোঝাই নাম্বার বিহীন মিসকাত পরিবহণের একটি ট্রাক ইউটার্ণ নিচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাস বেপরোয়াগতিতে ঢাকার দিকে যাওয়ার পথে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ধুমরে-মুচরে গিয়ে চালক বালিচাপায় নিহত হন এবং অন্তত ১৫ যাত্রী আহত হন। আহত যাত্রীদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিহত চালককে বালির নিচ থেকে উদ্ধার করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঢালীবাড়ি এলাকায় বালি বোঝাই একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় এনা পরিবহণের একটি বাসের সঙ্গে ট্রাকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com