
ময়মনসিংহের ভালুকায় বাস ও ট্রাকের সংঘর্ষে এনা পরিবহণের বাসচালক বালিচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার ভোর পৌনে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকার ইউটার্নে এ ঘটনা ঘটে।
নিহতের নাম স্বপন হোসেন (৫৫)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাংঘর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা সিডস্টোর এলাকার ঢালীবাড়ি মোড় এলাকায় বালিবোঝাই নাম্বার বিহীন মিসকাত পরিবহণের একটি ট্রাক ইউটার্ণ নিচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাস বেপরোয়াগতিতে ঢাকার দিকে যাওয়ার পথে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ধুমরে-মুচরে গিয়ে চালক বালিচাপায় নিহত হন এবং অন্তত ১৫ যাত্রী আহত হন। আহত যাত্রীদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিহত চালককে বালির নিচ থেকে উদ্ধার করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঢালীবাড়ি এলাকায় বালি বোঝাই একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় এনা পরিবহণের একটি বাসের সঙ্গে ট্রাকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com