বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বেনাপোলে যাত্রীর পেট থেকে স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি :
  • আপডেট সময় : 5:13 pm, বুধবার, ২৫ মে, ২০২২

বেনাপোল ইমিগ্রেশন থেকে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীর পেট থেকে ৩পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার টার সময় বেনাপোল ইমিগ্রেশনে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ তল্লাশির মাধ্যমে ২ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদেরকে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এসে এক্সরে করে তার পেটে দুইটি স্বর্ণের বার এর সাদৃশ্য দেখা যায়। পরবর্তীতে তার পেট থেকে দুইটা বার কালো টেপ মোড়ানো পাওয়া যায়। টেপ খুলে তিনটি স্বর্ণের বার পাওয়া যায় যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।
আটককৃত সোনার বার বহনকারীরা হলো ফাহাদ উজ জামান খান, পিতা নুরুজ্জামান খান, পাসপোর্ট নং- A03524619,গ্রাম সোলপাড়া, থানা পালন, জেলা শরীয়তপুর এবং তার সাথে থাকা অপরজন হলো  নান্টু, পিতা কাশেম খান, পাসপোর্ট নং- A00253448।আটককৃত ব্যাক্তিদ্বয়কে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, দুইজন সোনা পাচারকারীকে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক আটক করে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com