
বেনাপোল ইমিগ্রেশন থেকে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীর পেট থেকে ৩পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার টার সময় বেনাপোল ইমিগ্রেশনে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ তল্লাশির মাধ্যমে ২ জন যাত্রীকে আটক করা হয়। পরে তাদেরকে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এসে এক্সরে করে তার পেটে দুইটি স্বর্ণের বার এর সাদৃশ্য দেখা যায়। পরবর্তীতে তার পেট থেকে দুইটা বার কালো টেপ মোড়ানো পাওয়া যায়। টেপ খুলে তিনটি স্বর্ণের বার পাওয়া যায় যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।
আটককৃত সোনার বার বহনকারীরা হলো ফাহাদ উজ জামান খান, পিতা নুরুজ্জামান খান, পাসপোর্ট নং- A03524619,গ্রাম সোলপাড়া, থানা পালন, জেলা শরীয়তপুর এবং তার সাথে থাকা অপরজন হলো নান্টু, পিতা কাশেম খান, পাসপোর্ট নং- A00253448।আটককৃত ব্যাক্তিদ্বয়কে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, দুইজন সোনা পাচারকারীকে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক আটক করে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com