শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে বগুড়ার শেরপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ কাজীপুরে মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষকরা  পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রণয়নে সিএসও-দের প্রশিক্ষণ অনুষ্ঠিত বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মুখস্থবিদ্যাই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব : রিজভী পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

সাভারে ২০০ পিস ইয়াবাসহ এক পেশাদার নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:10 pm, মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজধানীর অদূরে সাভারে গত রাতে ২০০ পিস ইয়াবাসহ এক পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া ওই নারীর বিরুদ্ধে আগেরও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবির ওসি সাইদুল ইসলাম।
তিনি আরো জানান, সাভার মডেল থানাধীন জামসিং এলাকায় অভিযান চালায় এস আই শাহাদাত ও তার সঙ্গীও ফোর্স। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোছাম্মৎ খাদিজাকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি। তল্লাশি করে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
ডিবি জানায়, ৩৮ বছর বয়সী এই নারী দীর্ঘদিন ধরে সাভার ও এর আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। যশোর জেলার শার্শা থানার বাসিন্দা খাদিজা বর্তমানে সাভারের উত্তর জামসিং এলাকায় ভাড়া বাড়িতে থেকে এই অবৈধ কারবার পরিচালনা করতেন।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় খাদিজার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com