
ঢাকার সাভারের মিনি চিড়িয়াখানা এলাকায় এক যুবতীকে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা কালে এক ভ্রাম্যমান হাওয়ার মিঠাই বিক্রেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানার সাব-ইন্সপেক্টর মোস্তাকিম বিল্লাহ।
তিনি জানান, মিনি চিড়িয়াখানায় এক যুবতী বেড়াতে এসেছিলেন। সন্ধার পর বেড়ানো শেষে ফেরার পথে ভ্রাম্যমান হকার বা হাওয়ার মিঠাই বিক্রেতা আমিনুল ইসলাম সুযোগ বুঝে ওই যুবতীকে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তার আর্ত চিৎকারে অন্যান্য দর্শনার্থী ও এলাকাবাসী এসে যুবতীকে উদ্ধার করে এবং আমিনুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, কুড়িগ্রামের ওলিপুরের বাবু শেখের ছেলে ৪৫ বছর বয়সী আমিনুল ইসলাম সাভারের হেমায়েতপুরে ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় গিয়ে হাওয়ার মিঠাই বিক্রি করে আসছিলেন।
আটকের পর আমিনুল ওই যুবতীকে ধর্ষণের চেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আজ দুপুরে তাঁকে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, একজন ভ্রাম্যমান হকার দ্বারা যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়ে আমিনুলকে আটক করে তার স্বীকারোক্তীমূলক জবান বন্দি গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।