শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সাবধান!মেসেঞ্জারে নববর্ষের ‘শুভেচ্ছা’ ক্লিক করবেন না

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:12 pm, রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

তোফাসানি, সিএনআই নিউজ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য বিভিন্ন ধরনের ম‌্যাসেজ এসে থাকে। আমরা অনেকেই জানি না কোন ম‌্যাসেজে কি লুকিয়ে আছে। বিভিন্ন সময় ম‌্যাসেঞ্জারে লিংক পাঠিয়ে হ‌্যাকার রা আপনার ফেসবুক বা ম‌্যাসেঞ্জারের দখল নিয়ে নেয়। তেমনি এবার নববর্ষে ম‌্যাসেঞ্জারে একটি লিংক যাচ্ছে। লিংকটি হচ্ছে স্পাম্প লিংক। এই লিংকটি ফরোয়ার্ড করে একটি হ‌্যাকার চক্র আপনার ম‌্যাসেঞ্জার তাদের দখলে নিয়ে নিচ্ছে। এমনি তথ‌্য দিয়েছেন বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপ ও আইটি বিশেষজ্ঞরা।

একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। যার মধ্য দিয়ে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে তারা।

বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেছেন, একটি চক্র ম‌্যাসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুকের মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।

পাঠকদের সুবিধার্থে স্পাম্প লিংকের ছবি দেয়া হলো। এই ছবি দেখে সচেতন হোন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com