রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি ২৭০০ টাকায়ও মিলছে না এলপিজি: সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের বদলি নীতিমালা জারি, একই কর্মস্থলে তিন বছর হলেই বদলিযোগ্য ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৫ সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 6:26 pm, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্যরা। মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।

এ ছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকে অল্প সময়ের জন্য আটক করে নিরাপত্তাকর্মীরা।

নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে নয়াদিল্লিতে ওই মিছিল বের করেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। তাদের দাবি ছিল, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। পরে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেওয়া হয়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন স্থানে ব্যারিকেডও দেওয়া হয়। সংসদ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।

আকাশবাণী ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়।

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলের আয়োজন করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইন্ডিয়া ব্লকের নেতারা এসআইআর নিয়ে তাদের উদ্বেগের কথা জানাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে পারেন বলে জানিয়েছে দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর ১৯টি বিরোধী দলের বৈঠকের পর এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com