
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে বাবার রিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী শিশু আলিফ শেখ। গত ১৪ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। সন্তানের কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনেরা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টার দিকে বাবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আলিফ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
নিখোঁজ আলিফ শেখের বয়স ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি, ওজন আনুমানিক ৩৫ কেজি। গায়ের রং শ্যামলা এবং চুল কালো। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৫৯৫০৮২১৫০
একটি শিশুকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছে তার পরিবার। আলিফের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।