মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

গোবিন্দগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:36 pm, সোমবার, ২৫ মার্চ, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০১৯ইং উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন। এসময় বিশেষ অতিথি হিসাবে ওসি এ,কেএম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন র্কমর্কতা এনামুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আক্তার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদসহ মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।

পলাশবাড়ীর গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে পলাশবাড়ী উপজেলা সদরের জামালুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা গতকাল সোমবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ১৯৭১ সালে ২৫ মার্চের গণহত্যার স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক নুরুজ্জামান প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজা মিয়া, জাকির হোসেন মন্ডল, আবু তালেব সরকার, মাও. একরামুল হক, শাহ আলম সরকার, আঃ রশিদ প্রধান, জাহাঙ্গীর আলম, জেসমিন আক্তার ও অফিস সহকারী বিউটি খাতুন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে ১৯৭১ সালের ভয়াল ২৫ শে মার্চে গণহত্যায় শহীদ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের এবং ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. একরামুল হক।ছ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com