মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ক্যাম কম্পাউন্ডে পাচারের শিকার চার বাংলাদেশির মরদেহ ফিরবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামরিক সমাধান নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা শ্রীলংকার ওয়ানডে দলে ফিরলেন আভিস্কা সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত মাসকলাইয়ে স্বপ্ন বুনছেন যমুনা চরের কৃষকরা বগুড়ার শেরপুরে সমবায় দল নেতা পলাশের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

পাখির ছানাকে বাঁচাতে ৩ মাস ধরে হাসপাতালে লিয়ন(ভিডিও)

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:21 pm, সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

birdসিএনআই নিউজ : আহত একটি টিয়া পাখির ছানাকে বাঁচাতে তিন মাস ধরে হাসপাতালের বিছানায় ঠাঁকুরগাাঁওয়ের শিশু লিয়ন। টিয়া পাখির বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দিতে গিয়ে গাছ থেকে পড়ে জ্ঞান হারায় সে। চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিলেও অর্থের অভাবে পারছেন না শিশু লিয়নের মা।

গেলো ১৮ মে। বাড়ির পাশে উচু গাছের ডাল থেকে মাটিতে পড়ে চিৎকার করছিলো একটি টিয়া পাখির ছানা। ঘটনাটি দেখে মায়া হয় শিশু লিয়নের। টিয়ার ছানাকে তার মায়ের কাছে পৌছে দিতে গাছে ওঠে। এক পর্যায়ে উচু ডাল থেকে নীচে পড়ে যায় সে। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায় লিয়ন।

এরপর থেকেই হাসপাতালে লিয়ন। কথা বলতে পারে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।

উন্নত চিকিসার জন্য চিকিৎসকরা ছেলেকে ঢাকায় নেয়ার কথা বললেও অর্থের অভাবে নিতে পারছেন না মা। এরইমধ্যে চিকিৎসার জন্য ঘরের সবকিছুই বিক্রি করেছেন। কাধে চেপেছে ঋণের বোঝা।

পাখির ছানা বাঁচাতে যে ছেলে এগিয়ে যায়, তার জীবন বাঁচাতে বিত্তবানরা এগিয়ে আসবেন বলে আশা করছেন লিয়নের স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com