শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:57 pm, শনিবার, ৭ মে, ২০১৬
কক্সবাজারের টেকনাফে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  শুক্রবার ভোরে টেকনাফের উত্তর নয়াপাড়ার রমজান আহমদ নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি এবং বাড়ির আশেপাশে এলাকা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফের উত্তর নয়াপাড়া গ্রামের রমজান আহমদের পরিত্যক্ত বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে বিজিবি সদস্যরা এলাকা ঘেরাও করে তল্লাশী করে। টহল দলের আগমন টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশী করে পুকুরের পার্শ্বে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২ টি বস্তা পায়।
বস্তা দুইটি খুলে গণনা করে এক লাখ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। উদ্ধার ইয়াবা বিজিবি টেকনাফ সদর দফতরে জমা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com