শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে জামিল হত্যা মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলা জোরদারে ডব্লিউএইচও প্রধানের আহ্বান ফিলিপাইনের উত্তরাঞ্চলে পৃথক ভূমিধসে ৪ জনের প্রাণহানি টাঙ্গাইলে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস কুমিল্লায় সোহান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ঘোড়াঘাটে বাঁশবোঝাই লরির ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত সুন্দরগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার সাংবাদিক সাহেদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাজিপুর প্রেসক্লাব

টাঙ্গাইলে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:02 pm, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জেলার বাসাইলে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এ অভিযানে ১৩০টি অবৈধ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এ বিশেষ অভিযানে ১৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ২৬০০ মিটার দীর্ঘ জালের বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে জনসম্মুখে আইনগত প্রক্রিয়ায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মো. রুহুলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com