সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

বগুড়ার শেরপুরে স্কুলছাত্র জামিল হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার।

শেরপুর ( বগুড়া)  প্রতিনিধি
  • আপডেট সময় : 4:45 pm, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
বগুড়ার শেরপুরে ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারানো স্কুলছাত্র জামিল শেখ (১৬) হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার  খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর আত্মগোপনে থাকা শাকিল ওই এলাকা দিয়ে ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।
নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।
গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। ওই সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যায় জামিল শেখ। তখন প্রতিপক্ষের শাকিল ও তাঁর সহযোগীরা জামিলের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে। এতে জামিল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতেই তিনজনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, “প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com