শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি বছরে ৮০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৫০ এর কাছে শ্রীলংকাকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত ফ্লাইদুবাই বিমানের ৪ যাত্রীকে ‘বীরত্ব’ পদক দেবেন ইসরাইলি প্রেসিডেন্ট ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু  অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

কাজীপুরে রিভলবার ৩ রাউন্ড গুলিসহ ১ যুবক গ্রেপ্তার 

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট সময় : 4:09 pm, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো: নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গান্দাইল ইউনিয়নের সীমান্তবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাসিম হোসেন সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজীপুর থানা পুলিশের একটি দল সীমান্ত বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গভীর রাতে ওই এলাকার সড়কে একটি নিয়মিত চেকপোস্ট স্থাপন করে পুলিশ তল্লাশি শুরু করে। রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনে থাকা আরোহী দ্রুত লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। তবে চালকের আসনে থাকা নাসিম হোসেনকে তাৎক্ষণিক ভাবে পুলিশ আটকে সক্ষম হয়।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নাসিমের দেহ তল্লাশি করে তার কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় ১টি ৯ ইঞ্চি দৈর্ঘ্যের রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ব্যারেলে ইংরেজিতে BARMA খোদাই করা রয়েছে এবং এর ম্যাগাজিনে ৩ রাউন্ড তাজা গুলি লোড করা ছিল। এ সময় তাদের ব্যবহৃত ইয়ামাহা এফজেড-এস ভার্সন৩ মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
কাজীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত নাসিম ও পলাতক আসামির বিরুদ্ধে কাজিপুর থানায় ১৮৭৮ সালের দ্য আর্মস অ্যাক্ট (অস্ত্র আইন) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com