শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি বছরে ৮০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৫০ এর কাছে শ্রীলংকাকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত ফ্লাইদুবাই বিমানের ৪ যাত্রীকে ‘বীরত্ব’ পদক দেবেন ইসরাইলি প্রেসিডেন্ট ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু  অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

কাজীপুরে দুর্ভোগ থেকে রক্ষা পেলেন সহস্রাধিক মানুষ

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট সময় : 4:08 pm, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মানিকপোটল গ্ৰামে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে প্রায় ৩০০ ফুট কাঁচা রাস্তা মেরামত করা হয়েছে। কাজটি বাস্তবায়নে উদ্যোগ নেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিল্লোল তালুকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুঞ্জুরুলের বাড়ি থেকে আব্দুর রউফের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি বন্যানিয়ন্ত্রণ বাঁধের (ওয়াপদা বাঁধ) তুলনায় প্রায় ২০ ফুট নিচু হওয়ায় বছরের অধিকাংশ সময় পানির নিচে ডুবে থাকত। ফলে বর্ষা মৌসুমে ওই এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। ওই রাস্তাটি স্থানীয় শতাধিক পরিবারের যাতায়াতের অন্যতম প্রধান পথ। এছাড়াও মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ জন শিক্ষার্থীসহ প্রতিদিন সহস্রাধিক মানুষ বিভিন্ন প্রয়োজনে এ রাস্তা ব্যবহার করেন। দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের ভোগান্তি পোহাতে হতো।
স্থানীয়দের অভিযোগ ও দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মানিকপোটল গ্ৰামের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিল্লোল তালুকদার সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার নির্দেশনা অনুযায়ী রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে। রাস্তা মেরামতের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সেলিম রেজা ও হিল্লোল তালুকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মানিকপোটল গ্ৰামের বাসিন্দারা জানান, রাস্তাটি মেরামত হওয়ায় বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হয়েছে। বর্ষাকালে পানিতে ডুবে থাকা এবং কাদামাটির কারণে যে ভোগান্তি হতো, তা অনেকটাই কমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com