রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ঘোড়াঘাট,প্রতিনিধি
  • আপডেট সময় : 5:36 pm, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল এস ডি ডি বি প্রকল্পের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকতা মো. মজসুদ রানা। বিশেষ অতিথির রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মো.আফজাল হোসেন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।

এছাড়ায় বক্তব্য রাখেন, ওসমানপুর কারিতাস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ইনচার্জ সিলভিয়া রোজারিও, এস ডি ডি বি প্রকল্পের এনিমেটর আসুন্তা হেম্ব্রম, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার সভাপতি শ্রী সজল চন্দ্র মন্ডল প্রমূখ।

আলোচনা সভা শেষে ৫০ জন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ১টি করে আম ও মেহগনি গাছের চারা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com