রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

১’শ পিস ইয়াবাসহ আশুলিয়ায় নারী মাদক কারবারি গ্রেফতার

সাব্বির হোসেন
  • আপডেট সময় : 1:12 pm, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার-আশুলিয়া অঞ্চলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ এক’শো পিস ইয়াবাসহ পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, সাভার উপজেলার আশুলিয়া থানার টেংগুরি এলাকায় এক ঝটিকা অভিযান চালানো হয় । অভিযানকালে পুলিশ পেশাদার মাদক কারবারি মিতু আক্তারকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মিতু আক্তার বগুড়া জেলার শেরপুর থানার সোনাকানিয়া জামুন্না এলাকার মামুনুর রশিদের কন্যা এবং বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজারে মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিতু আক্তারের স্বামী এবং মূল মাদক কারবারি. বেলাল হোসেন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় পুলিশ তার ফেলে যাওয়া স্থান থেকে আরও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারী ও তার পলাতক স্বামী দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে আশুলিয়া, সাভার ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। পলাতক আসামি বেলাল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং উক্ত ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com