বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বন্দোবস্ত জমিতে সাইনবোর্ড; বিপাকে ভূমিহীন কৃষকরা  রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ঘোড়াঘাটে পাটের বাম্পার ফলন, পাটের দামে খুশি চাষিরা বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রুবিও’র সঙ্গে বৈঠকে ইসরাইলের সঙ্গে চুক্তি বাস্তবায়নে জোর লেবাননের প্রধানমন্ত্রীর আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির সিএসও নেটওয়ার্ক এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

বগুড়ার শেরপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ৩১ বছর পূর্তি উদযাপন

শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : 4:05 pm, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
“৩১ বছর শরীয়াহর সাথে, বিশ্বাসের শীর্ষে”—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৩১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শেরপুর  শাখা,বগুড়া  কার্যালয়ে পবিত্র কোরআন খতমের  মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী কোরআন খতমে ১২ জন হাফেজ অংশগ্রহণ করেন।
শাখা ব্যবস্থাপক(চলতি দায়িত্ব) মো: সৈকত হাসানের সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন(চলতি দায়িত্ব) মো: কামরুজ্জামান রিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার ও জিবি ইনচার্জ  ফাহমিদুল ইসলাম এবং শাখার সম্মানিত গ্রাহকগণআলহাজ্ব আব্দুস সামাদ, আলহাজ্ব মামুনুর রহমান, আলহাজ্ব শওকত আলী ভূঁইয়া, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব কামরুল ইসলাম, আলহাজ্ব আকরাম হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।
পরে ব্যাংকের ৩১ বছর পূর্তি উপলক্ষে শাখা কার্যালয়ে কেক কাটা হয়। ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এ উপলক্ষে ধুনট মোড়ের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়টি বর্ণিল সাজে সাজানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাইলফলকে ব্যাংকের পক্ষ থেকে সকল গ্রাহক, স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com