মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত

শহিদুল ইসলাম শাওন,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : 1:11 pm, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাড়ে তিন হাজার কোটি টাকার বাজের অথচ একটি ইট নেই- গত ১৭ বছরে উন্নয়নের নামে এমন দুর্নীতি করেছে ফ্যাসিস্ট আওয়ামীলগ সরকার। কিন্তু মুখে উন্নয়নের বুলি।
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) ২০২৬-২০২৭ অর্থবছরের কার্যকর কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুদিনব্যাপী ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন তিনি এসব কথা বলেন। শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় আরডিএ বগুড়ার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দেশকে আরও একধাপ এগিয়ে নিতে হলে প্রতিটি গ্রামকে উন্নত অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধায় রূপান্তর করতে হবে। আরডিএ বগুড়া সেই লক্ষ্যেই কাজ করছে। তিনি সংবিধান অনুসারে প্রতিটি নাগরিকের উপযুক্ত মর্যাদা ও সেবা পাওয়ার অধিকারের কথা তুলে ধরেন।
সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের জন্য সঠিক কর্মসংস্থান তৈরি, কৃষকের ফসলের ন্যায্যমূল্য ও শ্রমিকদের সঠিক শ্রমমজুরি নিশ্চিত করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও চিকিৎসা খরচের চাপ উল্লেখ করে সবার জন্য সহজলভ্য উন্নত চিকিৎসা ব্যবস্থা ও মানসম্মত শিক্ষার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (বগুড়া সদর) মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) মাননীয় সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) মাননীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন (রনি)। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এমপি, , ড. আ. ন. ম. বজলুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সচিব ড. রফিকুল ই মোহামেদ, সিনিয়র সচিব এহছানুল হক, এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমী’র কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com