রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

টি এম কামাল :
  • আপডেট সময় : 2:14 pm, শনিবার, ২৭ জুন, ২০২৬

কোরবানির ঈদের পর নতুন গবাদিপশু ক্রয়ের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় খামারগুলোতে ক্ষুরা রোগ (FMD) সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এ প্রেক্ষাপটে পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ক্ষুরারোগের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের সঙ্গে একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কাজিপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দিদারুল আহসান। সভায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরগণ উপস্থিত ছিলেন।

সভায় ক্ষুরারোগ প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের কৌশল, টিকা সংরক্ষণ ও প্রয়োগের নিয়মাবলি এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কাজিপুরের বাস্তবায়নে আগামী ২৫ জুন ২০২৬ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে ক্ষুরারোগের টিকা প্রদান কার্যক্রম চলবে।

কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দিদারুল আহসান বলেন, “কোরবানির পর অনেক খামারি নতুন গরু খামারে যুক্ত করেন, ফলে ক্ষুরারোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই সকল খামারিকে বিনামূল্যে টিকাদান কর্মসূচির আওতায় এসে তাদের গবাদিপশুকে টিকা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সময়মতো টিকা প্রদান করলে প্রাণী সুস্থ থাকবে এবং খামার অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।”

প্রাণিসম্পদ বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে খামারিদের টিকাদান কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com