বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ইন্তেকাল

টি এম কামাল
  • আপডেট সময় : 6:12 pm, বুধবার, ১০ জুন, ২০২৬
 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম আর নেই। ৯ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি তিন ছেলে এবং এক পালিত মেয়ে রেখে গেছেন।
 ১০ জুন (বুধবার) বেলা এগারটায় উপজেলা প্রশাসনের পক্ষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং যথাযথ রাষ্ট্রীয় সম্মান জানান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এরপর জানাযা শেষে তাকে কবিহার জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়। বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমান তাঁর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com