বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার নাসির-তামিমার খালাস, প্রতিক্রিয়ায় যা বললেন বাদী রাকিব গিনিতে খনি ধসে ১১ জনের মৃত্যু বিখ্যাত সাগ্রাদা ফামিলিয়া ব্যাসিলিকার নতুন টাওয়ার আশীর্বাদ করবেন পোপ ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:55 pm, বুধবার, ১০ জুন, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হিমেলের দুই চোখ হারানোর ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলা সদরের গাড়াইল ও বাইমহাটী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। অন্যজন গাড়াইল এলাকার রেজাউল করিমের ছেলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর সদরের বাইমহাটী বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা এবং গাড়াইল এলাকার রেজাউল করিমের বাসা থেকে আব্দুর রাব্বি সাদকে গ্রেফতার করা হয়। পরে গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের মা নাসিমা বেগমের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়।

২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে অন্যদের সঙ্গে হিমেলও আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, হিমেলের দুচোখ অন্ধ হয়ে গেছে। এ ঘটনায় একই বছরের ৭ অক্টোবর টাঙ্গাইলের আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাসিমা বেগম।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার তদন্তে নাম আসায় তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের টাঙ্গাইলের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com