বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার নাসির-তামিমার খালাস, প্রতিক্রিয়ায় যা বললেন বাদী রাকিব গিনিতে খনি ধসে ১১ জনের মৃত্যু বিখ্যাত সাগ্রাদা ফামিলিয়া ব্যাসিলিকার নতুন টাওয়ার আশীর্বাদ করবেন পোপ ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 2:58 pm, বুধবার, ১০ জুন, ২০২৬

ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা এই অভিনেত্রীকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের পোস্ট ও খবর ছড়িয়ে পড়ে।

তবে জানা গেছে, তানিয়া বৃষ্টি সুস্থ আছেন এবং বর্তমানে ঢাকায় নিজের বাসাতেই অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। গ্লিটজকে এই নির্মাতা বলেন, ‘এইসব সঠিক নয়, এই খবরগুলো মানুষ কীভাবে ছড়ায়। বৃষ্টি জীবিত, ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রামে আছেন।’

এদিকে অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা অনুরোধ জানিয়েছেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব যেন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা না হয়।

উল্লেখ্য, অভিনেত্রী বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। ইতোমধ্যে তার একাধিক সফল অস্ত্রোপচার হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচার শেষে মার্চ মাসে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন অভিনেত্রীর তৃতীয় ধাপের চিকিৎসা চলছে।

হালের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সম্প্রতি তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’ অন্যতম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com