সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কাজিপুরে সাফল্য জব প্রিপারেশন হোমের উদ্বোধন

টি এম কামাল
  • আপডেট সময় : 4:34 pm, রবিবার, ৭ জুন, ২০২৬
 ‘স্বপ্নের ক্যারিয়ার, সাফল্যের প্রস্তুতি’ এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে প্রথমবারের মতো
“সাফল্য জব প্রিপারেশন হোম” এর উদ্বোধনী  অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন (শনিবার) কাজিপুর উপজেলার মেঘাই নতুন  বাজার সেতু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট সংলগ্ন   এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব  প্রফেসর মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি কলেজের  অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আহসান হাবিব।
সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মুশফিকুর রহমান। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ ফিরোজ হাসানের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরআইএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুল ইসলাম, বগুড়া মজিবুর রহমান ভান্ডারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহীন রেজা, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের  সহকারী অধ্যাপক মোঃ আকরামুল ইসলাম, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু, সাফল্য জব প্রিপারেশন হোম এর পরিচালনা পর্ষদের সদস্য মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সাফল্য জব প্রিপারেশন হোম এর পরিচালনা পর্ষদের সদস্য
 সেতু কম্পিউটার ট্রেনিংইনস্টিটিউটের পরিচালক তোফাজ্জল হোসেন, শিক্ষার্থী মাইনুল ইসলাম সংগ্রাম ও মিস্ট্রি খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন কলেজের প্রতিনিধিবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, লেখক আল মাহমুদ সরকার জুয়েল ও সদস্য মারুফ হোসেন সহ দুই শতাধিক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ, শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোচিং এর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করাই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং দক্ষতা উন্নয়ন। এই জব কোচিং সেন্টার চাকরি প্রত্যাশীদের সেই সুযোগ করে দেওয়া, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হলে মানসম্মত প্রশিক্ষণ ও প্রস্তুতির বিকল্প নেই। এই প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কোচিং সেন্টার শুধু চাকরি পাওয়ার পথই সুগম করবে না, বরং নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ দক্ষ মানবসম্পদ তৈরিতেও অবদান রাখবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com