শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে জামিল হত্যা মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলা জোরদারে ডব্লিউএইচও প্রধানের আহ্বান ফিলিপাইনের উত্তরাঞ্চলে পৃথক ভূমিধসে ৪ জনের প্রাণহানি টাঙ্গাইলে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস কুমিল্লায় সোহান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ঘোড়াঘাটে বাঁশবোঝাই লরির ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত সুন্দরগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার সাংবাদিক সাহেদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাজিপুর প্রেসক্লাব

কাজিপুরে নৌকার মাঝি আব্দুর রশিদের মরদেহ উদ্ধার

টি এম কামাল
  • আপডেট সময় : 11:22 am, শনিবার, ২৩ মে, ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নতুন মাইজবাড়ী চর থেকে নিখোঁজ নৌকার মাঝি আব্দুর রশিদের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আব্দুর রশিদ নতুন মাইজবাড়ি গ্রামের জেন্দার আলীর ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার ঢেকুরিয়া ইকোপার্কের পার্শ্বে ঘাটে বাঁধা থাকা আব্দুর রশিদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে বিকাল চারটার দিকে নতুন মাইজবাড়ী চরে নৌকাটি মেরামতের জন্য তিনি ছেলেসহ আরও দুইজনকে নিয়ে যমুনার পূর্বপাড়ের চরে যান। নদীর ওই অংশে পানি কম থাকায় নৌকাটি মাটিতে আটকে যায়। এ সময় নৌকাটি সরাতে আব্দুর রশিদ হাঁটু পানিতে নেমে ধাক্কা দিতে গেলে হঠাৎ নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা, ওই স্থানে পানি কম থাকলেও তীব্র স্রোতের কারণে তিনি ভেসে গেছেন।
ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা বৃহস্পতিবার রাতেই উদ্ধার অভিযান শুরু করেন। তবে এখনো তার সন্ধান মেলেনি। শুক্রবার (২২ মে)
সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো হয়। এর মধ্যে ওই স্থানের ভাটিত যমুনার কূলে তার মরদেহ ভেসে উঠে। ২৪ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হলো।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com