বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

কাজিপুরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করলেন ডিসি আমিনুল ইসলাম

টি এম কামাল
  • আপডেট সময় : 6:43 pm, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
কাজিপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, হুইলচেয়ার ও কৃষি উপকরণ স্পে মেশিন বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। দিনব্যাপী এই সফরকালে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রমের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কৃষি উপকরণ ও অসহায় পরিবারের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ চত্বরে প্রথমে হুইল চেয়ার ও কৃষি উপকরণ বিতরণ করেন।  পরে কাজিপুর উপজেলা পরিষদ, কাজিপুর থানা, সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও কাজিপুর পৌরসভা পরিদর্শন করেন।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, সরকারের প্রতিটি দপ্তরের সেবা যেন সাধারণ মানুষ সহজে পায়, সেদিকে কর্মকর্তাদের নজর রাখতে হবে। ১৭ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও ২৪০ জন কৃষকের মাঝে স্পে মেশিন তুলে দেন তিনি। সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন।
এ সময় কাজিপুর উপজেলা ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান, কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান,
কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, কাজিপুর উপজেলা সমবায় কর্মকর্তা খালেকুজ্জামান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com