বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে

গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 4:21 pm, শনিবার, ১৫ জুন, ২০২৪

গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার ‘বৃষ্টিভেজা আকাশে রঙধনু উদিত হোক মঙ্গলধারায়’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ষাবরণ উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা হাতেম আলী সড়কে অবস্থিত স্বজন সমাবেশ কার্যালয় থেকে শুরু হয়। পরে কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উৎসবের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, কবি নুরুল আবেদিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যারয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, উপজেলা স্বজনের সহসভাপতি সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা, স্বজন মাহমুদা আক্তার লিপি, তাসাদদুল করিম, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় তাইয়্যিবা জামান রায়না, তাসনিম রশিদ অর্পনা, আহনাফ রশিদ তনয়, তাসপিয়া জাহান রায়মা, এহসানুর হক জারিফ, রিফাহ তাসনিয়া তরী, আবির, রাফসান রাজি তিহান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com