রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে যা বল্লেন নবনিযুক্ত মন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! কপোতাক্ষ বাঁধের মাটি যাচ্ছে ইট ভাটায় ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত পেটে গজ রেখে সেলাইয়ে সিজারিয়ান রোগীর মৃত্যু, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

যশোরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, টাকা ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:39 pm, রবিবার, ৮ মে, ২০১৬

যশোর সদর উপজেলায় মনিরুদ্দিন নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ সময় ওই গরু ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে তারা।            মনিরুদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মনিরুদ্দিন যশোরের সাতমাইল বাজারে গরু বিক্রি করে নছিমন যোগে বাড়ি ফিরছিলেন। রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার রহমতপুরে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তার গতিরোধ করে। এ সময় তারা দেহ তল্লাশি করতে বাধা দিলে দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে মনিরুদ্দিনকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com