সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

নোয়াখালীতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতারও মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:42 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

নোয়াখালী সরকারি কলেজের এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওরফে ওয়াসিমও (২৫) মারা গেছেন।                                        মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে।

সাইফুল ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে শহরের মাইজদী বাজারে নোয়াখালী সরকারি কলেজের পুরনো ক্যাম্পাস সংলগ্ন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে সাজু নামের এক যুবকের গুলিতে নোয়াখালী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি রাজিব (২২) নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগের সদস্য ওয়াসিম ও মো. ইয়াছিন (২৩) গুলিবিদ্ধ হন।

তারা আরও জানায়, ছাত্রলীগের জুনিয়র কর্মীদের মধ্যে একটি বিরোধএর মীমাংসার জন্য বন্ধু রাব্বিকে নিয়ে মোটরসাইকেলে করে অনন্তপুরে গিয়েছিলেন জেলা ছাত্রলীগের সদস্য ওয়াসিম ও ইয়াছিন। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ওয়াসিম ও ইয়াছিনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই পাঠান হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com