
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আটকদের মধ্যে রমনা বিভাগ ৪৮ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, মিরপুর বিভাগ ১৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩২ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ১১৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইলফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ডিএমপি জানিয়েছে।