রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে দুর্গাপূজায় ২৪৩ আনসার-ভিডিপি মোতায়েন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা ঘোড়াঘাটে দুর্গাপূজাকে সামনে রেখে নারিকেল-গুড়ের চাহিদা ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপি’তে ২১১১টি মামলা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ লাশের পরিচয়ের ভরসা কেবল ডিএনএ ৩ উইকেট নিয়েও তাসকিনের মুখে হাসি নেই

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

সাব্বির হোসেন
  • আপডেট সময় : 2:43 pm, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঢাকার সাভারের আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদ এলাকায় হাইওয়ে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জামাল মিয়া ওরফে সেলিম (৪৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসা হচ্ছে। পরে অভিযান চালিয়ে একটি নীল রঙের নম্বরবিহীন পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। জব্দ করা পিকআপটির আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জামাল মিয়ার বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি এবং চুরির একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com