নোয়াখালী সরকারি কলেজের এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওরফে ওয়াসিমও (২৫) মারা গেছেন। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে।
সাইফুল ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে শহরের মাইজদী বাজারে নোয়াখালী সরকারি কলেজের পুরনো ক্যাম্পাস সংলগ্ন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে সাজু নামের এক যুবকের গুলিতে নোয়াখালী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি রাজিব (২২) নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগের সদস্য ওয়াসিম ও মো. ইয়াছিন (২৩) গুলিবিদ্ধ হন।
তারা আরও জানায়, ছাত্রলীগের জুনিয়র কর্মীদের মধ্যে একটি বিরোধএর মীমাংসার জন্য বন্ধু রাব্বিকে নিয়ে মোটরসাইকেলে করে অনন্তপুরে গিয়েছিলেন জেলা ছাত্রলীগের সদস্য ওয়াসিম ও ইয়াছিন। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ওয়াসিম ও ইয়াছিনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই পাঠান হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com