শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

সহজ ৫টি উপায়ে অ্যাসিডিটিকে বলুন চিরবিদায়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:57 pm, সোমবার, ২ মে, ২০১৬

অ্যাসিডিটি খুব সাধারণ একটি সমস্যা। যা যে কারো, যেকোন স্থানে শুরু হয়ে যেতে পারে। এই সমস্যায় বুক, পেট জ্বালাপোড়া শুরু করে। অনেক সময় এর সাথে ব্যথাও হয়ে থাকে। এই অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাবার জন্য অনেকেই ওষুধ খেয়ে থাকেন। তবে এই সকল ওষুধ কোনটাই পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত নয়। ঘরোয়া উপায়ে দূর করতে পারেন এই যন্ত্রণাদায়ক অ্যাসিডিটির সমস্যা।

১। দারুচিনি

দারুচিনি খাবার হজমে সাহায্য করে থাকে। এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে থাকে, যা পেটের গ্যাস কমিয়ে দেয়। এক কাপ পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে কয়েক মিনিট জ্বাল দিন। এটি দিনে দুই থেকে তিনবার পান করুন। এছাড়া সালাদ অথবা স্যুপে দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

২। ঠান্ডা দুধ

দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, যা অ্যাসিডিটি তৈরি করতে বাধা দেয়। এমনকি ঠান্ডা দুধ বুক জ্বালাপোড়া বন্ধ করে। অ্যাসিডিটি সমস্যা দেখা দিকে এক গ্লাস চিনি ছাড়া ঠান্ডা দুধ পান করুন। আপনি চাইলে এতে এক চামচ ঘি মিশিয়ে নিতে পারেন।

৩। পাকা কলা

কলাতে থাকা পটাশিয়াম পাকস্থলিতে অ্যাসিডিটির লেভেল নিয়ন্ত্রণ রাখে। এর মিউকাস নামক উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে বেশ কার্যকরী। তবে কলা যেন বেশ পাকা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৪। আপেল সিডার ভিনেগার

আপেল সিডার ভিনেগার নিজে এসিড হলেও এটি অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। এক কাপ পানিতে এক অথবা দুই চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এটি দিনে এক থেকে দুইবার পান করুন। আপনি এটি খাবার খাওয়ার আগে পান করতে পারেন।

৫। আদা

অ্যান্টি ইনফ্লামেটরী উপাদান অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। অ্যাসিডিটি সমস্যা হলে কয়েক টুকরো আদা চিবাতে পারেন। এছাড়া এক কাপ পানিতে কয়েক টুকরো আদা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। এটি পান করুন। এক চামচ আদার রস দিনে দুই থেকে তিনবার পান করুন। এটিও অ্যাসিডিটি দূর করে দিবে।

লিখেছেন

নিগার আলম

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com