সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলিংটনে টেস্ট নিয়ে আক্ষেপ ঝাড়লেন শুবমান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই  হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে

কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই 

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 6:01 pm, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিক ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। সোমবার (২৩ নভেম্বর) মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে মরহুমের কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। নিজ গ্ৰামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
 পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গান্ধাইল ইউনিয়নের পূর্ববেতগাড়ি গ্ৰামের মৃত আফছার আলী খন্দকারের সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন স্থানে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। কর্ম জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com