সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে পলাতক আসামিদের প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন অভিনেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার 

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 3:56 pm, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর নালাতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়েছেন স্থানীয় গ্ৰামবাসীরা। রোববার (২২ নভেম্বর) বিকাল পাঁচটায় চরাঞ্চলে মনসুর নগর ইউনিয়নের চরছিন্না নৌকা ঘাটের পশ্চিম পার্শ্বে যমুনা নদীর নালাতে ভাসমান অবস্থায় লাশ তাদের নজরে আসে।
যমুনা পাড়ের বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো যমুনা নদীর চর থেকে কৃষকরা গবাদিপশু নিয়ে বাড়িতে ফেরার সময় এক যুবকের (৩৫-৪০) লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে কিংবা তার পরিচয় কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর নালাতে ভাসমান যুবকের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com