সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে পলাতক আসামিদের প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদেছিলেন অভিনেত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

সিরাজগঞ্জে আগাম সবজি চাষে লাভবান হচ্ছে প্রান্তিক কৃষকেরা

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 11:55 am, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জে শীতকালীন বিভিন্ন সবজির বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। ইতোমধ্যে এসব সবজি জেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে শীতকালীন সবজি চাষের মাধ্যমে স্বচ্ছলতা ফিরছে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানে শীতকালীন সবজি চাষের জন্য সাড়ে ৮ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে কৃষকেরা প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করেছেন। তবে কামারখন্দ, উল্লাপাড়া, রায়গঞ্জ, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব সবজির চাষ বেশি হয়েছে। এ ছাড়া যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলেও সবজি চাষ করছেন কৃষকেরা।
প্রতি বছরের মতো এবারও যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে আগাম শীতকালীন সবজি চাষ করেছেন কৃষকেরা। আগাম সবজি চাষ করেও তারা লাভবান হচ্ছেন।
শীতকালীন এসব সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, মিষ্টিকুমড়া, মুলা, গাজর, টমেটো, ডাঁটা, শিম, পালংশাকসহ বিভিন্ন ধরনের শাকসবজি। এ ছাড়া গ্রামাঞ্চলের অনেক গৃহবধূ বাড়ির আঙিনা ও পুকুরপাড়ে এসব সবজির বাগান করছেন।
এদিকে, এ অঞ্চলে শীতের আমেজ তেমন শুরু না হলেও কৃষকেরা আগাম সবজি চাষ শুরু করেছেন। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা জমি লিজ ও বর্গা নিয়ে সবজি চাষে ঝুঁকছেন। ইতোমধ্যে এসব সবজি হাট-বাজারে উঠতে শুরু করেছে। বাজারে শীতকালীন সবজির চাহিদাও বাড়ছে। ফুলকপিসহ বিভিন্ন সবজির চাহিদা ও দাম ভালো থাকায় খুশি কৃষকেরা। স্থানীয় কৃষকেরা জানান, খরচ কম ও লাভ বেশি হওয়ায় ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষে তাদের আগ্রহ বাড়ছে। এ চাষাবাদে কৃষি বিভাগও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। ধান কাটার পরও এসব সবজির চাষ করা হবে।
বর্তমানে জেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং প্রতিটি লাউ ও কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপির ডাঁটা, পালংশাকসহ বিভিন্ন শাকের দাম ও চাহিদাও বাড়ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ বলেন, এবার কৃষকেরা শীতকালীন ফুলকপিসহ বিভিন্ন সবজি চাষ করছেন। আগাম শীতকালীন সবজি চাষ করেও কৃষকেরা লাভবান হচ্ছেন। শীতকালীন এসব সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা লাভবান হচ্ছেন। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com