শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কাজীপুরে তেকানী ইউপি’র চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলী আলোচনার শীর্ষে

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 1:16 pm, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আসন্ন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তেকানী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান আলী। একজন সৎ, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, কর্মীবান্ধব ও গরিব-দুঃখী মেহনতি মানুষের আপনজন হিসেবে পরিচিত এই নেতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর সমর্থকদের দাবি, প্রতিদিনই বাড়ছে তাঁর জনপ্রিয়তা। বিশেষ করে বিভিন্ন গ্রামে পথসভা, মতবিনিময় ও গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
তেকানী ইউনিয়নের কান্তনগর, তেকানী,
পারখুকশিয়া, জুমার খুকশিয়া, কিনারবেড়, বুরুঙ্গী গ্রামসহ বিভিন্ন গ্ৰামের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাবেক মেম্বার শাহজাহান আলী। তাঁর গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে মানুষের উপস্থিতি অনেক সময় জনস্রোতে রূপ নিচ্ছে বলে তাঁর সমর্থকরা জানিয়েছেন। পথসভায় শুধু রাজনৈতিক কর্মী-সমর্থকরাই নন, সাধারণ ভোটার, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও তরুণদের উপস্থিতিও চোখে পড়ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কাছে শাহজাহান আলীর জনপ্রিয়তার অন্যতম কারণ বিপদে-আপদে তাঁকে কাছে পাওয়া। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার আগেই যিনি মানুষের পাশে দাঁড়ান, তিনি দায়িত্ব পেলে আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারবেন। তাই তাঁকে শুধু একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে নয়, বরং নিজেদের সুখ-দুঃখের আপনজন হিসেবেও দেখতে চান তাঁর অনেক সমর্থক।
তেকানী গ্রামের তোতা মিয়া বলেন, নেতা শাহজাহান আলীকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। মানুষের বিপদে-আপদে তাঁকে কাছে পাওয়া যায়। শুধু নির্বাচনের সময় নয়, সাধারণ মানুষের প্রয়োজনেও তিনি যোগাযোগ রাখেন। তাঁর গণসংযোগে মানুষের যে উপস্থিতি দেখা যাচ্ছে, তা মানুষের ভালোবাসারই বহিঃপ্রকাশ। আমরা তাঁকে তেকানী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। কান্তনগর গ্রামের প্রবীণ মুরুব্বি জুড়ান আলী বলেন, শাহজাহান আলী মেম্বারের মধ্যে আমরা একজন মানবিক ও জনবান্ধব মানুষকে দেখতে পাই। তিনি মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁর পথসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, মানুষ তাঁকে পছন্দ করে। আমাদের প্রত্যাশা, তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। বুরুঙ্গী গ্রামের খোকন মিয়া বলেন, মানুষের সুখে-দুঃখে যিনি পাশে থাকেন, সাধারণ মানুষ তাঁকেই আপন করে নেয়। শাহজাহান আলী মেম্বারকে আমরা বিপদের সময় কাছে পেয়েছি। তাঁর মধ্যে অহংকার নেই, সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন। তাঁর গণসংযোগে মানুষের ঢল দেখে আমরা আশাবাদী। আমরা চাই, তিনি চেয়ারম্যান হয়ে সবার জন্য কাজ করুন।
কিনারবেড় গ্রামের ফরিদ দোকান্দার বলেন, শাহজাহান আলী অভিজ্ঞ মানুষ। সামাজিক উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় ভালো ভূমিকা রাখতে পারবেন বলে আমাদের বিশ্বাস। তিনি মানুষের কথা শোনেন এবং বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন। তাই আমাদের প্রত্যাশা, আগামী দিনে তাঁকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। জুমার খুকশিয়া গ্রামের বাবুল আক্তার বলেন, শাহজাহান মেম্বারকে আমরা একজন আপনজন মনে করি। সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার বিষয়টি আমাদের ভালো লাগে। আমরা চাই, তিনি চেয়ারম্যান হয়ে নারীদের নিরাপত্তা, শিক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় কাজ করবেন। পারখুকশিয়া গ্রামের গৃহিণী মোছাঃ জামেলা খাতুন  বলেন, শাজাহান আলী মেম্বারকে নিয়ে এলাকার মানুষের মধ্যে অনেক প্রত্যাশা রয়েছে। তিনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং বিপদে-আপদে কাছে পাওয়া যায়। আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকবেন। আমাদের কাছে শাজাহান আলী সেই প্রত্যাশার একজন মানুষ। আমরা তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর স্বপ্ন শাজাহান আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, ত্যাগ ও আপসহীন নেতৃত্ব তাঁকে অনুপ্রাণিত করে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় তারুণ্যনির্ভর নেতৃত্ব ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তিনি।
তাঁর রাজনৈতিক দর্শনে রয়েছে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য মডেল ইউনিয়ন গড়ে তোলা। তিনি মনে করেন, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করা। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, কৃষকদের সমস্যা সমাধান, যুবসমাজের কর্মসংস্থান, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিতে চান।
তেকানী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী মনে করেন, রাজনীতিতে পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা ও আস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ককে পুঁজি করে তিনি এগিয়ে যেতে চান। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা বিবেচনায় নিয়ে মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।
দলীয়ভাবে তাঁকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হলে সাধারণ মানুষের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থনকে সঙ্গে নিয়ে কাজীপুর উপজেলার তেকানী ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর লক্ষ্য, একটি বৈষম্যহীন, স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা, যেখানে দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষ সমান গুরুত্ব ও মর্যাদা পাবেন।
সব মিলিয়ে তেকানী ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে। গণসংযোগে মানুষের উপস্থিতি, সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ এবং তাঁকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন ও ভোটারদের রায়ই নির্ধারণ করবে তেকানী ইউনিয়নের আগামীর নেতৃত্ব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com