রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী সুন্দরগঞ্জে ৮৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর ৭ গোলে হারের পর মদরিচ যা বললেন শাহজালালে জুতার ভিতরে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ধরা ২ বিমানকর্মী

সুন্দরগঞ্জে ৮৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
  • আপডেট সময় : 6:34 pm, রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮৩২ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বালারছিড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আরোহী দুইজনকে তল্লাশি করে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পূর্ব হাতিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে নুরুজ্জমান মিয়া (৪২)।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি দল বালারছিড়া মোড়ে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহ হলে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৮৩২ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com