বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চলতি বছরে ৮০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৫০ এর কাছে শ্রীলংকাকে উড়িয়ে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত ফ্লাইদুবাই বিমানের ৪ যাত্রীকে ‘বীরত্ব’ পদক দেবেন ইসরাইলি প্রেসিডেন্ট ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ঘোড়াঘাটে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দিতে বাড়ির পাশের পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু  অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

পাইকগাছায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : 3:18 pm, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

 

খুলনার পাইকগাছায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি শেষে পাইকগাছা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বে সরকারি উন্নয়ন সংস্থা বারসিক এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সিএসও কমিটির সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন , শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের এরিয়া ম্যানেজার বাবলু জোয়ার্দার। উপজেলা পরিবেশ সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, পাইকগাছা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, শিক্ষার্থী ফোরামের সদস্য দীপা সাধু, ইউনিয়ন সিএসওর সদস্য সচিব মিন্টু অধিকারী সহ প্রমুখ ব্যক্তিগত। অনুষ্ঠানে বক্তারা বলেন,পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এতে করে মানুষ একটু হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত পরিবেশ সুরক্ষা বিষয়ে একটি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ এর থিয়েটার ফোরামের আয়োজনে প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরে অতিথিরা ক্যাস্পইন উপলক্ষে বিভিন্ন স্টলের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com