মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাই সম্মিলিত সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির যশোরের অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ মরিয়মের ব্যক্তিগত ভিডিও নিয়ে যা বললেন তার বাবা মাসুম বিল্লাহ আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আগাম মাসকালাই চাষে বাম্পার ফলনের আশা

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 11:28 am, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কোচ হিসেবে প্রথম ম্যাচের জন্য দলে ব্যাপক পরিবর্তন এনে সোমবার ইতালি দলের সঙ্গে যোগ দিয়েছেন রবের্তো মানচিনি। শুরু থেকেই ফলাফলে দ্রুত উন্নতি চান বলে জানিয়ে দিয়েছেন তিনি।

বেলজিয়াম, তুরস্ক এবং ফ্রান্সের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে দলে বড় ধরনের পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরেন মানচিনি। অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়কে বাদ দিয়ে নয়জন নতুন খেলোয়াড়কে প্রথমবারের মতো ডাক দিয়েছেন তিনি।

সাংবাদিকদের মানচিনি বলেন, ‘সব অভিজ্ঞ খেলোয়াড়কে ডাকলে তোমরা বলতে, সেই একই খেলোয়াড়রা বারবার। ভবিষ্যতে শক্তিশালী একটি দল গড়তে তরুণদের চেনার এখনই সঠিক সময়। স্বাভাবিকের চেয়ে বেশি খেলোয়াড়ের প্রয়োজন ছিল আমাদের, কারণ চারটি ম্যাচ সামনে রয়েছে এবং আমরা তাদের মাঠে দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘কত সময় লাগবে তা আমরা জানি না, তবে আমাদের হাতে থাকা খেলোয়াড়দের দ্রুত বুঝতে হবে এবং ভবিষ্যতে তারা কী দিতে পারে তা নির্ধারণ করতে হবে।’

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়াসহ অতীতের ব্যর্থতা নিয়ে সমর্থকদের মধ্যে যে হতাশা রয়ে গেছে, সেই প্রসঙ্গেও কথা বলেন মানচিনি। সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার অধিকার আছে বলে স্বীকার করলেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মানচিনি বলেন, ‘অতীত এখন আর গুরুত্বপূর্ণ নয়। কোনো সমর্থক যদি প্রতারিত বোধ করেন, তার ক্ষুব্ধ হওয়ার অধিকার আছে, আর সেটা মেনে নিতে হবে আমাদের। আমাদের কাজ ভালোভাবে করতে হবে এবং জাতীয় দলকে তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে’।

ইতালীয় ফুটবল ফেডারেশনে বিশৃঙ্খল এক গ্রীষ্ম পার করার পর আবার দায়িত্বে ফিরেছেন মানচিনি। জেনারো গাত্তুসোর বিদায়ের পর এই দায়িত্ব নেন তিনি। এর আগে আন্দ্রেয়া পিরলোকে দায়িত্ব দেওয়ার একটি সংক্ষিপ্ত এবং জটিল প্রচেষ্টা ভেস্তে যায়। রাশিয়ান একটি বেটিং কোম্পানির সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে এই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এই ঘটনায় নবনির্বাচিত ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট জিওভান্নি মালাগোর দায়িত্ব শুরুই হয় বেশ এলোমেলোভাবে। তবে শুক্রবার রোমে বেলজিয়ামের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে অভ্যন্তরীণ কোনো চাপের কথা অস্বীকার করেন মানচিনি।  তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শান্ত আছেন, তাই আমাদের নিজেদের কাজ নিয়ে ভাবতে হবে, ভালো করতে হবে এবং বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচে জিততে হবে, যা মোটেও সহজ হবে না। আমাদের দায়িত্ব নিয়েই ভাবতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com