বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

হালান্ডকে ‘জন্তু’ মনে হয় আর্জেন্টিনার মিডফিল্ডারের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : 2:25 pm, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শিকার ধরার ক্ষেত্রে বন্য জন্তুদের দক্ষতার তুলনা হয় না। এতটাই তারা নিখুঁত। তেমনি ফুটবলে গোল শিকারি আর্লিং হালান্ড। বক্সের আশপাশে কিংবা মধ্যে বল পেলেই জালের দেখা পেতে যেন ভুল করেন না তিনি।
সেটা হোক পায়ে কিংবা হেডে। হালান্ডের অবয়বেও শিকারির চরিত্রই যেন ফুটে ওঠে।

৬ ফুট ৫ ইঞ্চির দীর্ঘাদেহী স্ট্রাইকার যেন শক্তিশালী ও কৌশলী শিকারি ‘জন্তু’। গোল করার ধরনে এমন শব্দে অনেকবার প্রশংসা পেয়েছেন অনেকের কাছ থেকে। এবার সতীর্থর কাছ থেকেও এমন প্রশংসাই পেলেন নওরেজিয়ান স্ট্রাইকার।
হালান্ডকে জন্তু’ বলে সম্বোধন করেছেন এনজো ফার্নান্দেজ।

গতকাল পোর্তোর বিপক্ষে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে জেতান হালান্ড। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে তার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ আর্জেন্টিনার মিডফিল্ডার। ম্যাচের ৪৭ মিনিটে ফার্নান্দেজের ক্রস থেকেই হেডে প্রথম গোলটি করেন হালান্ড। অন্যটি যোগ করা সময়ের প্রথম মিনিটে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে করেন সিটির স্ট্রাইকার।এই মৌসুমে চেলসি থেকে ম্যানসিটিতে যোগ দিয়েছেন ফার্নান্দেজ।

আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রথম ম্যাচেই হালান্ডের সঙ্গে দারুণ জুটি গড়লেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। সতীর্থকে নিয়ে ২৫ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘আর্লিং হালান্ড একজন জন্তু। মাঠে নামলে তাই প্রতিবারই আমি ওকে খুঁজি—যেন আরো অনেক অ্যাসিস্ট করতে পারি। ও শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই নয়, দারুণ মানুষও। ও আমাকে স্বাগত জানিয়েছে এবং সাহায্য করছে।’

 

চেলসিতে এনজো মারেস্কার অধীনে খেলেছেন ফার্নান্দেজ। ম্যানসিটিতেও জুটি গড়ার সুযোগ পেয়ে গুরুর প্রতি কৃতজ্ঞ তিনি। গুরুকে প্রতিদান দিতে চান জানিয়ে ফার্নান্দেজ বলেছেন, ‘আমি খুবই খুশি যে মারেস্কা আমাকে এখানে আনতে সব কিছু করেছেন। চেলসিতে খেলার সময় থেকে তিনি আমাকে ভালো করে চেনেন। আমার পরিবার এবং আমার জন্য যা করেছেন, সে জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। প্রতিটি ট্রেনিং সেশনে শতভাগ দিতে চাই। আর প্রতি ম্যাচে তার আস্থার প্রতিদান দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com