মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

পুলিশের নাকের ডগায় দুর্ধর্ষ চুরি

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 11:10 am, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

খুলনার পাইকগাছায় কপিলমুনি বাজারের পুলিশের নাকের ডগায় আপন ফার্মেসীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের সাটারের তালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ারে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক। কপিলমুনি পুলিশ ফাঁড়ি সংলগ্ন আপন ফার্মেসীর মালিক বিকাশ নন্দী জানান, রবিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। সোমবার সকালে দোকানের সাটারের তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং চুরির বিষয়টি জানতে পারেন। তিনি জানান, চোরেরা কপিলমুনি প্রেসক্লাব রোডের পাশের সাটারের তালার লক ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে ড্রয়ারে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, আপন ফার্মেসী থেকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র দুই থেকে তিনশত গজ। পুলিশ ফাঁড়ির এতটা কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের বলেন, চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কপিলমুনি বাজারে রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com