রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে দুর্গাপূজায় ২৪৩ আনসার-ভিডিপি মোতায়েন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা ঘোড়াঘাটে দুর্গাপূজাকে সামনে রেখে নারিকেল-গুড়ের চাহিদা ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপি’তে ২১১১টি মামলা ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ১১-২০তম গ্রেডে নিয়োগের অগ্রগতি জানতে চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ লাশের পরিচয়ের ভরসা কেবল ডিএনএ ৩ উইকেট নিয়েও তাসকিনের মুখে হাসি নেই

স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

 পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
  • আপডেট সময় : 3:18 pm, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনার পাইকগাছায় স্বামী বাজার থেকে ছোট মাছ কিনে আনায় ঝগড়া করেন স্ত্রী। দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দেন রহিমা বেগম (৩৮) নামে ওই গৃহবধূ। শুক্রবার সন্ধ্যায় বটগাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের বাসিন্দা গোলাম রসুল বাজার থেকে ছোট মাছ কিনে আনলে স্ত্রী রহিমা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীর ওপর তীব্র অভিমান করে রহিমা প্রতিবেশী খালেক গাজীর বাড়ির পাশের একটি বটগাছের ডালে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার শাশুড়ি রাবেয়া বেগম বিষয়টি দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন নিহতের স্বামী। পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনার পর এসআই কৃপাসিন্ধু লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com