বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

কাজীপুরে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 4:34 pm, বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
 সর্বস্তরের নাগরিক সমাজের পক্ষে থেকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের বললি জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলা মিলনায়তনে ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এমপি সেলিম রেজা, বিদায় ইউএনও মোস্তাফিজুর রহমান, নবাগত ইউএনও শাহনাজ পারভীন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল
প্রমুখ।
বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, বিগত প্রায় এক বছরের সময়ে দেশের ক্লান্তিকালে দায়িত্ব পালন করেছি। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব ছাড়াও উপজেলা ও পৌর প্রশাসকের হিসেবেও অতিরিক্ত দায়িত্ব সামাল দিতে হয়েছে। গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়িত্ব পালনকালে মানুষ হিসেবে ভুল হওয়াই স্বাভাবিক। জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা ছাড়া এতগুলো দায়িত্ব পালন সম্ভব হতো না। তিনি বলেন, মোবাইল কোর্ট পরিচালনা, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়কালে বিভিন্ন অফিস, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রেস ক্লাবের দেয়া সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান নরসিংদী জেলা এডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার স্থলাভিষিক্ত হিসেবে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন শাহনাজ পারভীন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com