সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : 10:52 am, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১ শ্রীপুর ইউনিয়নে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারের ওপর হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন মো. মাহফুজার রহমান (৩১)।
অভিযোগে অভিযুক্তরা হলেন—মো. সাইদুর ইসলাম (৫০), মো. মেহেদী হাসান (২৭),
মো.মোবাশ্বের,মোছা. মনোয়ারা বেগম (৪৫) ও মো. মুল্য মিয়া (২০)।
অভিযোগপত্র সূত্রে জানা যায়,  (৩০ আগস্ট) রোববার সকাল  ৮টার দিকে অভিযুক্তরা লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মাহফুজার রহমানের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট ভাই মিলন, চাচাতো ভাই রাজু ও ভাবি শিল্পী বেগমসহ কয়েকজনের ওপরও হামলা চালানো হয়। হামলায় তারা আহত হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে শিল্পী বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।
ভুক্তভোগী মাহফুজার রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
থানায় অফিসার ইনচার্জ ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন এ বিষয়ে একটি এজাহার পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com