শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ একটি সমস্যার কথা জানালেন তারা সুতারিয়া জন্মদিনেই যেভাবে মৃত্যুর গুজব ছড়াল এই হলিউড তারকার নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া ২০২৭ সালেই বাংলাদেশকে ডাকবে অস্ট্রেলিয়া সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ? ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ রাজবাড়ীতে রেলওয়ে ক্যা‌রেজ ওয়ার্কশপ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণাল‌য়ের স‌চিব মোঃ ফা‌হিমুল ইসলাম ভেনেজুয়েলার সঙ্গে বিশাল তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে মেক্সিকো

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ

ঘোড়াঘাট প্রতিনিধি
  • আপডেট সময় : 12:24 pm, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার এবং ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে অনুদানের চেক এবং ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে,৬৪ জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়াও ৬০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com