শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে জামিল হত্যা মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলা জোরদারে ডব্লিউএইচও প্রধানের আহ্বান ফিলিপাইনের উত্তরাঞ্চলে পৃথক ভূমিধসে ৪ জনের প্রাণহানি টাঙ্গাইলে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস কুমিল্লায় সোহান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ঘোড়াঘাটে বাঁশবোঝাই লরির ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত সুন্দরগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার সাংবাদিক সাহেদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাজিপুর প্রেসক্লাব

কাজিপুরে অন্যরকম বিদ্যানিকেতনের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

টি এম কামাল
  • আপডেট সময় : 4:46 pm, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
 শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চা ও মেধার বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরের অন্য রকম বিদ্যানিকেতনের উদ্যোগে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকাল তিনটায় অন্যরকম বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অন্যরকম বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইয়াসিন আলীর সভাপতিত্বে ও দৈনিক বণিক বার্তার বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল আলিমের পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার ও বিশেষ অতিথি উপজেলা
সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজ হোসেন প্রমুখ।
খেলার ফলাফল: উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন- দল অষ্টম শ্রেণি, রানার্সআপ: নবম শ্রেণি, ম্যান অফ দ্যা ম্যাচ: মানিক-অষ্টম শ্রেণি, সেরা গোলকিপার: আহসান হাবীব- অষ্টম শ্রেণি। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন: ষষ্ঠ শ্রেণি, রানার্সআপ: চতুর্থ শ্রেণি, ম্যান অফ দ্যা ম্যাচ: রুলামিন -চতুর্থ শ্রেণি,
সেরা গোলকিপার: ইয়াসিন পারভেজ- ষষ্ঠ শ্রেণি।
প্রধান অতিথি নুরুল হুদা তালুকদার বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যরকম বিদ্যানিকেতন শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্যরকম বিদ্যানিকেতন এর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com