শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে জামিল হত্যা মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলা জোরদারে ডব্লিউএইচও প্রধানের আহ্বান ফিলিপাইনের উত্তরাঞ্চলে পৃথক ভূমিধসে ৪ জনের প্রাণহানি টাঙ্গাইলে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস কুমিল্লায় সোহান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ঘোড়াঘাটে বাঁশবোঝাই লরির ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত সুন্দরগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার সাংবাদিক সাহেদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাজিপুর প্রেসক্লাব

সুন্দরগঞ্জে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

জয়ন্ত সাহা যতন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : 4:57 pm, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর মো. আনছার আলী (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত আনছার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং সরকারের দেওয়া প্রতিবন্ধী কার্ডধারী ছিলেন। তিনি বুধবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খুঁজেছেন। পরে সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।”
এ বিষয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com